শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খুলছে

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খুলছে

ইয়াশফি রহমান :দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আবারও দূতাবাস খুলতে চলেছে আর্জেন্টিনা। রাজধানীর বনানীতে এর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

এদিন বিকেল ৪টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো। রবিবার দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো সোমবার ঢাকায় আসবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেখানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, সোমবার সকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর। এরপর দূতাবাস উদ্বোধন শেষে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। সেসময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা হয়। কিন্তু ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায় দূতাবাসের কার্যক্রম।

খুঁজুন