শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে সেপ্টেম্বরে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর তিনি ঢাকা সফর করবেন। সোমবার (২১ আগস্ট) রাতে ঢাকা ও রাশিয়ার কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

মস্কোর সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। ঢাকা হয়ে তিনি দিল্লিতে যাবেন। লাভরভের এ সফরকালে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।

কূটনী‌তিকরা মনে করছেন, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

খুঁজুন