মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঢাকায় পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

ঢাকায় পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

বিডি টু ডে ডিজিটাল ডেস্ক:

রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশেরই আরেক সদস্য নিহতের ঘটনা ঘটেছে। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।


শনিবার (৮ জুন) রাত ১২ টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ।



প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী হাসান আহমেদ বলেন, আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখি। 


এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। তবে কি নিয়ে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিক বুঝতে পারিনি।


গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, 'সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছি।'



ওসি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্থ।

খুঁজুন