মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাই পৌরসভার মসজিদের ইমামদের সম্মানি ভাতা প্রদান

ধামরাই পৌরসভার মসজিদের ইমামদের সম্মানি ভাতা প্রদান

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) : 

প্রতি বছরের ন্যায় এবারও  ঢাকার ধামরাইয়ে

পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদানসহ   দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। 


আজ রবিবার (৯ এপ্রিল) পৌরসভা ভবনে ইমামদের মাঝে এ  সম্মানি ভাতা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির। 


ইফতারের পূর্বে  ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকুসহ অন্যান্যরা।


এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল বৃন্দ, বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এনং স্থানীয় সাংবাদিক বৃন্দ।


ইফতারের পূর্বে  দেশ ও মানুষের কল্যানের জন্য বিশেষ দোয়া  করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী।

খুঁজুন