মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাই উপজেলা ভুট্টার বাম্পার ফলন হয়েছে

ধামরাই উপজেলা ভুট্টার বাম্পার ফলন হয়েছে

মাহবুবুল আলম রিপন ( স্টাফ  রিপোর্টার):

ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন জুড়েই এবার আবাদ হয়েছে ভুট্টার এবার ধামরাইয়ে ২৫৬০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। যা অন্য অন্য বছরের তুলনায় বেশি।

ভুট্টা চাষি আবুল হোসেন বলেন বিগত কয়েক বছর ভুট্টার ফলন ভালো না হওয়ায় চাষ কমিয়ে দিয়ে ছিলাম সাথে দাম ভালো না থাকার প্রধান কারণ।গত বছর আমি চার বিঘা জমিতে ভুট্টার আবাদ করে ফলন এবং দাম দুটোই ভালো পেয়ে এ বছর আরও ২ বিঘা বাড়িয়ে ৬ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছি। আশা করি গতবারের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে এবং বর্তমানে বাজার মূল্য অনেক ভালো।তাই এবার আবাদ বাড়িয়েছি বর্তমানে যে বাজার মূল্য আছে এটা সামনে থাকলে আশা করি এবার গতবারের তুলনায় লাভ বেশি হবে।আমার দেখাদেখি আরও অনেক কৃষক  ভুট্টা চাষের দিকে ঝুকছে।আশা করা যায় আগামী বছর ধামরাইতে ভুট্টা শিক্ষা আরও বেশি হবে। 

এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন এবছর ধামরাইতে ২৫৬০ বিঘা জমিতে ভুট্টার চাষ হয়েছে। যা অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি বলে মনে করি। কৃষকরা সময় মতো এবার ভুট্টা চাষ করতে পারছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে কয়েক গুন বেশি ভুট্টা কৃষক পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন ধানের চাইতে ভুট্টায় খরচ কম হওয়ায় এবং ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় কৃষক ভুট্টা চাষে বেশি মনোযোগী হচ্ছে। সেই সাথে আমাদের কৃষি অফিসারা নিয়মিত কৃষকদের সেবা দেওয়ার ফলে তারা উৎসাহ নিয়ে কাজ করছে যার ফলে কৃষকদের ফলনও ভালো হচ্ছে।

খুঁজুন