মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাইয়ে আমিনুর হত্যার প্রতিবাদে এলাকা বাসীর মানববন্ধন

ধামরাইয়ে আমিনুর হত্যার প্রতিবাদে এলাকা বাসীর মানববন্ধন

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের জহির উদ্দিনের ছেলে আমিনুর হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৩ টায় কাশিপুর আঞ্চলিক সড়কের দুপাশে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 


এসময় নিহত আমিনুরের চাচা মহর উদ্দিন বলেন আমার ভাতিজার সাথে কুল্লা ইউনিয়নের কফিলউদ্দিনের মেয়ে কলেজ পড়ুয়া উর্মির সাথে প্রেমের সম্পর্ক ছিল। যে রাতে আমার ভাতিজা আমিনুর কে হত্যা করা হয়, সেদিন রাত ০৯ টার দিকে উর্মি ফোন করে নিয়ে যায় নেওয়ার পর তার পিতা মাতা মিলে আমিনুরের হাত, পা বেধে তারপর তাকে হত্যা করে তারা ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে উর্মি আমাদেরকে ফোন করে বলে যে আমিনুর মারা গেছে আমরা গিয়ে ভাতিজার নিথর দেহ পড়ে থাকতে দেখি, আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মেয়ের বাবা কফিল উদ্দিন ও মেয়ে উর্মি জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ নিয়ে যায়।


ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনোও থানার পুলিশ কোন মামলা নিচ্ছে না। আমারা গরীব বলে কি বিচার পাবো না দেশবাসীর কাছে জানতে চাই? 


এসময় নিহতের মা আমেনা বলেন আমার ছেলেকে যারা এভাবে হত্যা করলো আমি তাদের ফাঁশি চাই। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আরও বক্তব্য দেন প্রতিবেশী চাচা বাবুল হোসেন,ফায়ারসার্ভিস কর্মকর্তা বাসেদ এবং ফুফু সাহেদা বেগম সহ উপস্থিত ছিলেন এলাকার হাজার ও লোকজন।

খুঁজুন