মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ধামরাইয়ে বিভিন্ন ইউনিয়নে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মাহবুবুল আলম রিপন (স্টাফ  রিপোর্টার):

ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এসব ভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার কালামপুর এলাকায় মেসার্স এম.এস.বি.ব্রিক্সক কে ৫ লাখ , মেসার্স এস.এম.বি ব্রিক্সসকে ৫ লাখ  সানোরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় মেসার্স এম.এম.বি.ব্রিকসকে ১ লাখ  এবং গাংগুটিয়া ইউনিয়নের জলসা এলাকায় মেসার্স এ.বি.সি. ব্রিক্সস নামে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার টুনু।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মেহের নিগার টুনু বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছিল। এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। ইটভাটা উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

খুঁজুন