বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

মাহবুবুল আলম রিপন,(স্টাফ রিপোর্টার):

 বিএনপি- জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মানুষের ঢল নেমেছিল ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে। মূহুর্তের মধ্যে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ইউনিয়ন পরিষদ চত্ত্বর।

 আজ বুধবার( ২ আগষ্ট ) বিকেল ৫ টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশনায় এবং  কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের নেতৃত্বে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল  হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, বিএনপি- জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের অপরাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। 

তিনি আরো বলেন,বিএনপি- জামাত হলো স্বাধীনতা বিরোধী শক্তি। এ স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। । 

হাজার হাজার মানুযের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অজিত কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুশুরা নবযুগ  বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল জাহাঙ্গীর হোসেন,  যুবলীগ নেতা মামুন, ইউপি সদস্য সারোয়ার  হোসেন বাবু, রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মান্নানের নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেলসহ নেতাকর্মীরা  এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

খুঁজুন