বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাইয়ে প্রায় এক কেজি হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার

ধামরাইয়ে প্রায় এক কেজি হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার

মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টার :

ঢাকার ধামরাইয়ে ৯৮০ গ্রাম হেরোইন সহ সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে,২৪ ফেব্রুয়ারি ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক কারবারি সাদ্দাম হোসেন পঞ্চগড়ের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া তরুন অনেকদিন থেকেই দেশের বিভিন্ন স্হানে মাদক কারবারির সাথে জড়িত ছিলো। বিশেষ করে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া সহ নিকটবর্তী এলাকার মাদক ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে হেরোইন বিক্রি করতো।

শনিবার রাতে ধামরাইয়ে অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন