মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে তহিরন নেসা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান এলাকাবাসি। মৃত্যুকালে তহিরন নেসা দুই ছেলে রেখে যান।

বৃহস্পতিবার (২০জুন) ভোররাতে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের কাঁচারাজাপুর গ্রামে এমন ঘটনাটি ঘটেছে। তহিরুন নেসা কাঁচারাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন।

এলাকাবাসী জানান, আজ ভোরে বাড়ির পাশে থেকে তহিরন নেসাকে সাপে কামড় দেয়। খবর পেয়ে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর হাসপাতালে নেওয়ার পথে আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। তবে সাপটি রাসেল ভাইপার কিনা তা কেউ বলতে পারেননি। এই নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তবে ধামরাইয়ের পাশে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া, হরিরামপুর ও ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় রাসেল ভাইপার সাপ মারা হয়েছে বলে জানা গেছে করা হচ্ছে।

আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন বলেন, তহিরন নেসা ভোরে সাপের কামড়ে মারা গেছে। তবে কি সাপে কামড় দিয়েছে এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারেন নি। এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মুমিন বলেন, রাসেল ভাইপারের চেয়ে অনেক ভয়ংকর সাপ রয়েছে বাংলাদেশে। এক নারীর মৃত্যু হয়েছে তা জানতে পেরেছি। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছে না। আসামের পানির ঢলে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ এসেছে মনে হয়। রাসেল ভাইপার সাপ প্রায় ২শত বছর সাপটি বিলুপ্ত ছিল। রাসেল ভাইপার সাপ নড়াচড়া করে কম, সাপটি তেমন দৌড়ায় না। তবে সবাইকে সাবধান চলাচল করতে হবে।

খুঁজুন