মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ধামরইয়ে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং স্টেশনের উদ্বোধন

ধামরইয়ে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি রিফুয়েলিং স্টেশনের উদ্বোধন

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার) :

ঢাকার ধামরাইয়ে ঐতিহ্য্যবাহী  কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি  রিফুয়েলিং  সংযোজন হিসেবে অকটেন, পেট্রোল, ডিজেল ও এল পিজি গ্যাস সার্ভিস স্টেশনের উদ্বোধন  করা  হয়েছে। 

আজ মঙ্গলবার ( ২৭ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে উপজেলার ঢুলিভিটা এলাকায় ফিতা কেটে   এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  তাবিদ মোহাম্মদ আউয়াল। সঞ্চালনা ছিলেন প্রতিষ্ঠানের  ম্যানেজার স্বপন কুমার খাঁ। 

বক্তব্যে তিনি বলেন, ১৯৮০ সালের দিক থেকে ধামরাইতে আমরা ব্যবসা শুরু করি।  যানবাহন সেক্টরের সেবা হিসেবে কে এন্ড কিউ সিএনজির পাশাপাশি  অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের সংযোজন করা হয়েছে। তিনি বলেন  আমরা সব সময় মানুষের সেবায় পাশে আছি, থাকবো। নতুন  স্টেশন উদ্বোধনের পর পাশে নিজের মালিকানাধীন সিজি ফুড কারখানা ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হেড অব ফাইনানস কাজী একরামুল হক, সিজি ফুড বাংলাদেশ এর হেড অব ফ্যাক্টরি সঞ্চয় সূত্র ধর সহ সিএনজি স্টেশন ও সিজি ফুড কারখানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

খুঁজুন