বাংলাদেশের বরিশাল উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার ভোরে খেপুপাড়ায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। এরই মধ্যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এই বিপদ সংকেতের আওতায় পড়বে বৃহত্তর বরিশাল ও খুলনা এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর এলাকা। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে ছয় নম্বর বিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি এখনও মাঝারি আকারের ঘূর্ণিঝড় হিসেবেই আছে। এর বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ফুট বাড়তে পারে। এছাড়া অমাবস্যার কারণে জলোচ্ছ্বাস বা পানির উচ্চতা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং
বাংলাদেশের বরিশাল উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার ভোরে খেপুপাড়ায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। এরই মধ্যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।এই বিপদ সংকেতের আওতায় পড়বে বৃহত্তর
বরিশাল ও খুলনা এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর এলাকা। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে ছয় নম্বর বিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি এখনও মাঝারি আকারের ঘূর্ণিঝড় হিসেবেই আছে। এর
বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ফুট বাড়তে পারে। এছাড়া অমাবস্যার কারণে জলোচ্ছ্বাস বা পানির উচ্চতা বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত