মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

দিবাকরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি:


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দিবাকরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার সকাল ১০’টা থেকে ১১’টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল, প্রতিবাদ ও মানববন্ধন করেন অভিভাবক ও এলাকার সাধারন মানুষ।

 মানববন্ধন থেকে স্থানীয় ইউপি সদস্য একরামুল হক সহ একাধিক অভিভাবক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইনুল হক ইফসির বিরুদ্ধে নতুন কমিটি গঠন ও বিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন। এসময় তারা আরো অভিযোগ করে বলেন, তিনি প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে এলাকাবাসী ও অভিভাবকদের না জানিয়ে এককভাবে সবকিছু করছেন। প্রতিবাদকারিরা বিধি অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রধান শিক্ষক সহ যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আইনুল হক ইফসি বলেন, সরকারি বিধি অনুসরন করেই আগামীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মাত্র।

খুঁজুন