বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাদকের ভয়াবহতা এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভাপতিত্ব করেন রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানভির রশীদ আকন ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নানা ঝুঁকির মুখে পড়ে। একইভাবে মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ঝালকাঠিতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মতবিনিময়
ঝালকাঠিতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে মতবিনিময়
বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, মাদকের ভয়াবহতা এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত
আরা মৌরি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানভির রশীদ আকন ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নানা ঝুঁকির মুখে পড়ে। একইভাবে মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত