বরিশাল মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ২১ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ১৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার
বরিশাল মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ২১ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত
২৩ সেপ্টেম্বর বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া নিয়মিত মামলায় ১৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত