শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার
জাতীয় ডিএসসিসির ৬২ পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত

ডিএসসিসির ৬২ পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নানান অনিয়ম পাওয়ায় ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।

দপ্তর আদেশে সচিব আকরামুজ্জামান উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই বাছাই করতে গিয়ে এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে পরিচ্ছন্নতাকর্মীদের ৫৯ বছর পার হওয়া, শারীরিক অক্ষমতা, একজনের পরিবর্তে অন্যজন কাজ করা, কাজে অবহেলা, অসদাচারণ, তদন্তকালে অনুপস্থিতি, তদন্তে মিথ্যা তথ্য দেওয়া এমন নানান কারণে ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে কর্মাবসান করা হয়েছে।

তিনি বলেন, এসব পরিচ্ছন্নতাকর্মীদের ব্যাংক হিসাব বন্ধ করার জন্য প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া এসব পরিচ্ছন্নতাকর্মীদের অনুকূলে ডিএসসিসির বাসা বরাদ্দ থাকলে পাওয়া আদায় করে সম্পত্তি বিভাগ বুঝে নেবেন।

খুঁজুন