শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দিনে কমতে পারে শীত, বাড়তে পারে রাতে

দিনে কমতে পারে শীত, বাড়তে পারে রাতে

রোকসানা মনোয়ার :দেশের আকাশ থেকে কুয়াশার চাদর সরে যাচ্ছে। আকাশে সূর্যের দেখা মিলেছে, রোদ উঠতে শুরু করেছে। ফলে ছয় দিন ধরে চলা শীতের কষ্ট কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, এরই মধ্যে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা রোদের দেখা পাওয়া গেছে। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে যেতে পারে। আজ রোদ আরো সকাল সকাল উঠে বেশি সময় স্থায়ী হতে পারে। এতে দিনের বেলা শীতের অনুভূতি কমে আসতে পারে। তবে সন্ধ্যার পর থেকে আবারও শীত বাড়তে পারে। এমনকি দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা আরো কমতে পারে। শৈত্যপ্রবাহের এলাকাও বাড়তে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেশি ছিল। রবিবার থেকে রোদ ওঠায় এবং তা বেশি সময় স্থায়ী হওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী দুই থেকে তিন দিন দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে। তবে দিনের তাপ বাড়বে।

রবিবার টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এসব এলাকাসহ সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা আগের মতোই কম থাকতে পারে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

খুঁজুন