মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

ড্রেজার ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে খনন করা বালু বাল্কহেড থেকে পাড়ে নামানোর সময় ড্রেজার মেশিন ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।

মৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার আলাউদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের খনন চলছে। খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে নামানোর হচ্ছিল ড্রেজার দিয়ে। সোমবার দুপুরে বালু পাড়ে নামানোর সময় বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি উল্টে ডুবে যায়। এসময় ড্রেজারটিতে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। এসময় জেগে থাকা দুই শ্রমিক তীরে উঠতে পারলেও আটকা পড়েন ঘুমন্ত তিনজন। স্থানীয় লোকজন ও শ্রমিকরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। এসময় ড্রেজারের কেবিনে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

খুঁজুন