দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল মার্কার প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, লে. জে. (অব.) আবুল হোসেন ঈগল মার্কার প্রচারের সময় গাড়ি ও মাইক এই এলাকার স্থানীয় কয়েকজন যুবক ভাঙচুরের ঘটনা ঘটায় ।
প্রচার মাইকের রিক্সা চালক মো.হাসনাইন বলেন, আমি বেতাগী বাজার দিয়ে নির্বাচনী প্রচার করে ঠাকুরেরহাটে আসলে দেখি ওইখানে নৌকার মিছিল হয় তখন আমি তাৎক্ষণিক আমার প্রচার মাইক বন্ধ করি। তখন নৌকার মিছিলের কয়েকজন ভাইয়েরা আমাকে এসে বলে এটা কোন গ্রুপের মাইক প্রচার করস। তখন আমি বলি ঈগল মার্কার। পরে তারা বলে নৌকা ছাড়া কোন প্রার্থীী প্রচার চলবেনা, এসব কথা বলে আমাকে চার-পাঁচজনে এলোপাতাড়িভাবে মারতে থাকে এবং আমার রিক্সা ও মাইক ভেঙ্গে ফেলায়, পরে আমার হাত থেকে আমার এন্ড্রয়েড মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে তারা চলে যাওয়ার পরে ওই গ্রামের স্থানীয় এক চাচার কাছে তাদের নাম জানতে পারি শাহিন ও বর্তমান এমপি সাহেবের সাথে থাকে ছাত্রলীগের জুলহাস। বাকিদের নাম জানতে পারিনা। পরে আমি দশমিনার যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দায়িত্ব ছিল তাদেরকে বিষয়টি জানাই।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন বললেন, এরকমের ন্যাক্কারজনক ঘটনা বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা পুলিশকে জানাবো। আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহবান জানাচ্ছি যেন পাল্টা কোন প্রতিক্রিয়া না হয় আমরা আইনিভাবে প্রতিরোধ করার চেষ্টা করব।
এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ওইখানে আমাদের দুইজন পুলিশ গেছে।এই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করবো। আমি এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারকে জানিয়েছি ।
দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল মার্কার প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে।গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, লে. জে. (অব.) আবুল হোসেন ঈগল মার্কার প্রচারের সময় গাড়ি ও মাইক এই এলাকার স্থানীয় কয়েকজন যুবক ভাঙচুরের ঘটনা ঘটায় । প্রচার মাইকের রিক্সা চালক মো.হাসনাইন বলেন, আমি বেতাগী বাজার দিয়ে নির্বাচনী প্রচার করে ঠাকুরেরহাটে আসলে দেখি ওইখানে নৌকার মিছিল হয় তখন আমি তাৎক্ষণিক আমার প্রচার মাইক
বন্ধ করি। তখন নৌকার মিছিলের কয়েকজন ভাইয়েরা আমাকে এসে বলে এটা কোন গ্রুপের মাইক প্রচার করস। তখন আমি বলি ঈগল মার্কার। পরে তারা বলে নৌকা ছাড়া কোন প্রার্থীী প্রচার চলবেনা, এসব কথা বলে আমাকে চার-পাঁচজনে এলোপাতাড়িভাবে মারতে থাকে এবং আমার রিক্সা ও মাইক ভেঙ্গে ফেলায়, পরে আমার হাত থেকে আমার এন্ড্রয়েড মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।পরে তারা চলে যাওয়ার পরে ওই গ্রামের স্থানীয় এক চাচার কাছে তাদের নাম জানতে পারি শাহিন ও বর্তমান এমপি সাহেবের সাথে থাকে ছাত্রলীগের জুলহাস। বাকিদের নাম জানতে পারিনা। পরে আমি দশমিনার যারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দায়িত্ব ছিল তাদেরকে বিষয়টি জানাই।এ বিষয়ে উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন বললেন, এরকমের ন্যাক্কারজনক ঘটনা বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা পুলিশকে জানাবো। আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহবান জানাচ্ছি যেন পাল্টা কোন প্রতিক্রিয়া না হয় আমরা আইনিভাবে প্রতিরোধ করার চেষ্টা করব।এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ওইখানে আমাদের দুইজন পুলিশ গেছে।এই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করবো। আমি এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারকে জানিয়েছি ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত