মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ উদযাপন

দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ নাঈম হোসাইন,দশমিনা(পটুয়াখালী) :

পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুরুরস্থলে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহম্দে, থানা ওসি তদন্ত অনুপ, পল্লী বিদ্যুৎ সাব জোনাল এজিএম আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন