বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর ফাঁস নিলেন মা

দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর ফাঁস নিলেন মা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে ঋণের চাপে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে, মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রবিবার ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশুসহ মায়ের মৃতদেহ উদ্ধার করে। আশা ও ব্যুরো বাংলাদেশসহ ব্যক্তিগতভাবে কয়েকজনের কাছ থেকে ঋণ নেন সায়মা বেগম। সেই ঋণ পরিশোধের চাপ সামাল দিতে না পেরে প্রথমে দুই সন্তানকে বিষ খাইয়ে, পরে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের। স্বজনরা জানান, রবিবার সকালেও ঋণ দেয়া প্রতিষ্ঠান থেকে সায়মার খোঁজে আসেন কয়েকজন। নিহত দুই শিশুর নাম ছাইমুনা ও তাওহীদ। সায়মা বেগমের স্বামী অনেক বছর ধরে দেশের বাইরে থাকেন।

গৃহবধূ সালমা বেগমের স্বজন রোজিনা আক্তার জানান, সালমা বেগম বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ঋণগ্রস্ত ছিল। ওই ঋণের কিস্তির টাকা নিতে রোববার সকাল ৯ টার দিকে এনজিও'র দুইজন লোক বাড়িতে এসেছিল। তারা ঘরের দরজা বন্ধ দেখে চলে যায়। তারা চলে যাওয়ার পর রোজিনা জানালা দিয়ে দেখেন, সালমা বেগমের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলে আছে আর দুই সন্তান খাটের ওপর পড়ে আছে। 

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদি আরব যায়। সেই ঋণের ক্রমবর্ধমান চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে

পুলিশ আরো জানায়, ময়না তদন্তের পর বলা যাবে মৃত্যুর আসল কারণ।

খুঁজুন