বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দুর্গাপুরে বালুবাহী হ্যান্ডট্রলির চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

দুর্গাপুরে বালুবাহী হ্যান্ডট্রলির চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে আবারও বালুবাহী হ্যান্ডট্রলি (লড়ি) চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী শাকিল দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। 

তিনি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল। 

এ সময় শাকিলের মোটরসাইকেলটি ব্যাটারি চালিত একটি অটোর সাথে ধাক্কা লেগে চলন্ত লড়ি ট্রাকের চাকার নিচে পড়ে পরে যায় শাকিল।

পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। 

লাশ থানায় রাখা হয়েছে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

খুঁজুন