বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দুর্গাপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

দুর্গাপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. শাহিনুর ইসলাম (২৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় পৌর শহরের বিরিশিরি বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শাহিনুর দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। সে ওই মামলার দুই নম্বর আসামী ছিল বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৯ আগস্ট দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ি সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চালক হাকিম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়,পার্শ্ববর্তী উপজেলা পূর্বধলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে হাকিম জারিয়া এলাকা থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।  গত ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবার পূর্বধলা থানায় একটি জিডি করে। নিখেঁাজ হওয়ার সেই জিডির পর বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খেঁাজ পাওয়া যায়। পরে ০৮ আগস্ট  রাতে বিনয়কে গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্য মতে  ০৯ আগস্ট  সকালে সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে চালক হাকিমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন,এ মামলার দুই নম্বর আসামি মো. শহিনুরকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

খুঁজুন