বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দুর্গাপুরে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি প্রদান

দুর্গাপুরে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি প্রদান

রিফাত আহমেদ রাসেল :

সারাদেশে ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন তারা। 

এই সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমনের নেতৃত্বে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান মতি মিয়া, হাবিব মিয়া, মেহেদী হাসান তোফাজ্জল, শুক্কুর মিয়া সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। 

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহল ও প্রয়োগ করা। সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করা। ২০১১ সালে পঞ্চদশ সংবিধানে সংশোধনের মাধ্যমে সামরিক শাসন আমলের সকল আদেশ নির্দেশ আইনে বাতিল হয়েছে। তাই ১৯৭৬ এবং ১৯৮৫ সালে যথাক্রমে ২০% ও ৫% জেলা কোটা কমানো সংবিধানের (অনুচ্ছেদ ১০) পরিপন্থী তদ্ররুফ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ। ১ম ও ২য় শ্রেণীতে কোটা প্রয়োগ না করাও সংবিধান পরিপন্থী। বঙ্গবন্ধু সরকার ঘোষিত ১৯৭২ এ প্রদত্ত ৮০% জেলা (আঞ্চলিক) কোটা বাস্তবায়নের মাধ্যমে সাংবিধানিক বিধি বিধান প্রতিপালনে সরকারের প্রতি উদাত্ত আহবান জানায় অন্যথায় এটা সংবিধান লঙ্ঘন বা পরিপন্থি

কার্যক্রম হিসেবে পরিগনিত হবে বলে মনে করছেন সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও বিভিন্ন দাবী দাওয়া স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন মুক্তিযোদ্ধার সন্তানরা। একই দাবিতে সারাদেশে মহানগর, জেলা, উপজেলা এবং সংগঠনটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইউনিটের সদস্যরা এই স্মারকলিপি প্রদান করেছেন। 

খুঁজুন