মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর দুর্গাপুরে অবৈধ ৩৪০ বস্তা চিনিসহ একজন আটক

দুর্গাপুরে অবৈধ ৩৪০ বস্তা চিনিসহ একজন আটক

  1. নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনার দুর্গাপুরে একটি কাভার্ডভ্যান সহ ভারতীয় অবৈধ ৩৪০ বস্তা চিনিসহ একজনকে আটক করা হয়েছে। 

 উপজেলার মধ্য বাজারে এসব মালামাল জব্দ করা হয়। মালামাল জব্দসহ ও জুবায়েদ(১৬) নামের একজনকে আটকের বিষয়টি সোমবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার তদন্ত ওসি মো. মাহফুজ। 

আটককৃত ব্যক্তি জুবায়েদ হোসেন কাভার্ডভ্যানের হেল্পার। কাভার্ডভ্যান হেল্পার জুবায়েদ নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১ টার দিকে একটি কাভার্ডভ্যান দুর্গাপুর থেকে ভারতীয় অবৈধ চিনি নিয়ে যাচ্ছিল। দুর্গাপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা চিনি পায়। পরে পুলিশ সব মালামাল গাড়িসহ জব্দ করে। এ সময় কাভার্ডভ্যানের সাথে থাকা হেল্পার জুবায়েদ কে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

দুর্গাপুর থানার তদন্ত ওসি মো. মাহফুজ সাংবাদিকদের জানান, পুলিশ গোপন কাভার্ডভ্যান সহ ৩৪০ বস্তা অবৈধ চিনি জব্দ করে। এসময় ভ্যানের একজন হেল্পার কে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

খুঁজুন