শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

বুলবুল আহমেদ সোহেলঃ

বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শনিবার বিকেলে উদ্ধার হওয়া লাশটি আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটির সদস্য দুরন্ত বিপ্লবের (৫১)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। তিনি কেরানীগঞ্জে ভাড়া থাকতেন।

এ বিষয়ে পাগলা নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, গতকাল দুপুর আড়াইটার দিকে নদীর তীরে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছিল, লাশটি তিন থেকে চার দিন আগের। লাশটি নদীর তীরে আটকে ছিল। লাশ পচে ফুলে গেছে। 

আজ দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসক মফিজুল উদ্দিন প্রধান বলেন, আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবকে মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে বলা যায় আঘাত জনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের সময় মর্গের বাইরে ছিলেন নিহত দুরন্ত বিপ্লবের ছোট ভাই দুর্জয় বিপ্লব ও তাঁর স্ত্রী নাহিদা ইসলাম। তারা জানান, ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের ভাড়া বাসা থেকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৯ নভেম্বর তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দুর্জয় বিপ্লব বলেন, চার বছর আগে তাঁর ভাই চার বন্ধুর সঙ্গে মিলে দক্ষিণ কেরানীগঞ্জে একটি কৃষি খামার করেছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। তিনি কেরানীগঞ্জে ভাড়া থাকতেন।

নৌ পুলিশের এসপি রীনা মাহামুদ জানান, শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লাশের ছবি দেখে সেটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন তাঁর ছোট বোন শাশ্বতী বিপ্লব। দুরন্ত বিপ্লব ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তাঁর পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। প্রাথমিক একটি তথ্য জানা গেছে খেয়া পারা পারের নৌকায় দেখেছিল মানুষ। দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা থেকে ৫ জন পড়ে গিয়েছিল সেখানে একজন নিখোঁজ ছিল। এই ঘটনারও শিকার হতে পারেন। আবার ময়না তদন্তের পর নিহতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আসল রহস্য উদঘাটন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। 

খুঁজুন