শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ঈদে ২৪ ঘণ্টা খোলা সিএনজি স্টেশন

ঈদে ২৪ ঘণ্টা খোলা সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ও পরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঈদের আগের পাঁচ দিন এবং পরে সাত দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণ যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা-সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতি বছর ঈদের সময় মহাসড়কে শুরু হয় ঘরে ফেরা মানুষের ভিড়। বাড়িমুখো মানুষের যেন দুর্ভোগ কম হয় সেজন্য এবার ঈদের পাঁচ দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়।

২০২৩ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন হলে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ২৯ দিনকে রমজান মাস ধরা হলে তার আগের পাঁচ দিন অর্থাৎ ১৭ এপ্রিল থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের পরে আরো সাতদিন স্টেশনগুলো খোলা থাকবে।

খুঁজুন