শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ঈদে ঢাকা ছাড়ল এক কোটি মানুষ

ঈদে ঢাকা ছাড়ল এক কোটি মানুষ

ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে ঈদের দিন শনিবার পর্যন্ত পাঁচ দিনে ঢাকা ছেড়ে গেছেন এক কোটির বেশি মানুষ। এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ মানুষ। মোবাইল ফোনের সিম কার্ডের তথ্য যাচাই করে এ তথ্য জানিয়েছেন টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার বিকালে মন্ত্রীর দেওয়া তথ্য মতে, ১৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। পরদিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, বৃহস্পতিবার ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন।

ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন শুক্রবার। এদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন রাজধানী ছেড়ে গেছেন। শনিবার ঈদের দিন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন নগর ছেড়ে গেছেন। তথ্য বলছে, এ সময়ে মোট এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭৮৬ জন রাজধানী ত্যাগ করেছেন।

ঈদের ছুটিতে যে শুধু নাগরিকরা রাজধানী ছেড়ে গেছেন তা নয়। এ সময়ের ২৭ লাখের বেশি মানুষ ঢাকা প্রবেশও করেছেন। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ জন রাজধানীতে প্রবেশ করেছেন।

খুঁজুন