শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কে অপহরণের চেষ্টা

একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কে অপহরণের চেষ্টা

একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি আশরাফ সিজেলকে অপহরণ চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। সকালে আশরাফ সিজেল বাদি হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন ।

এর আগে সাভারের ঝুঁকিপূর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের অফিস ও খাস জমি দখল করে দোকানপাট নির্মাণের সংবাদ প্রচার করায় রবিবার বিকালে সিজেলকে অপহরণের চেষ্টা করা হয়। সিজেল জানান, কয়েকদিন আগে তিনি ঝুঁকিপূর্ণ ভবনে আমিনবাজার ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করার খবর সংগ্রহ করেন। কিন্তু খবরটি প্রচার না করার জন্য সিজেলকে নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান। পরে রবিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের অনুসারী মোহসীন বাবুর নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল সাভারে সিজেলের রেডিও কলোনির বাসায় হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় ট্রিপল নাইনে ফোন পেয়ে সিজেলকে উদ্ধার করে পুলিশ। তবে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সিজেলকে আট ঘন্টার মধ্যে সাভার ছাড়ার নির্দেশ দিয়ে যান। এ ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।এদিকে মধ্যরাতে সন্ত্রাসীরা আবারও দুটি গাড়ি নিয়ে আশরাফ সিজেলের বাসার নিচে টহল দেয়। পাশাপাশি হুমকি দিয়ে পাশের বাসা থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে যায় ।  

খুঁজুন