শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় এমপি মৃনাল কান্তি দাসের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এমপি মৃনাল কান্তি দাসের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের মা গীতা রাণী দাস (৮৬) পরলোকগমন করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টা ৪২ মিনিটের দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুর সংবাদে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এদিকে, তার মৃত্যুর সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন, উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আসাদুজ্জামান,গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন সাংগঠনের কর্মীরা উপস্থিত থেকে সমবেদনা প্রকাশ করেন।

এছাড়া মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির ও ভবেরচর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়।

খুঁজুন