শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি

ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রবিবার দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক/মহাসড়ক যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভায় তিনি এ দাবি করেন। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইলিয়াস কাঞ্চন বলেন, ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারেন, সড়কে যোগাযোগব্যবস্থা সেভাবে পরিচালনা হবে। দুটি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব গাড়ি বন্ধ করতে হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেই আমরা সংবাদে দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবেন না, এটাও নিশ্চিত করতে হবে। এ দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি।

খুঁজুন