মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন করেন একেএম শামীম ওসমান

ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন করেন একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না।

শুক্রবার বিকেলে ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন শেষে এক কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, বিএনপি জামাত রাজনীতি করুক। তারা জাতির পিতার কন্যাকে নিয়ে যে সব কথা বলছে! আমাদের বয়স হয়েছে, কিন্তু কলিজা ছোট হয়নি। মা বলে গো বলার সময় পাবেন না। নেত্রীকে গালি দিয়ে স্লোগান দেন! দৌড় দিয়ে পোষাবে না। এ সময় খোঁচা দিয়ে কথা না বলার জন্য সাবধান করে দেন তিনি।

শামীম ওসমান বলেন, জনগণ আমাদের ক্ষমতায় উৎস। যা করবো জনগণকে নিয়েই করবো। তিনি বলেন, আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। সামনে সময় খারাপ। একটা শ্রেণি আমাদের পরাধীন করতে চায়। সবাই এসে আমাদের এখানে কথা বলে। আমরা মাথানত করতে আসিনি। বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানি বাহিনী নাকে খত দিয়েছিল মন্তব্য করে শামীম ওসমান বলেন, মোশতাকের বংশধররা আছে। সাদা চামড়া দেখলেই গোলামি শুরু করে। গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ

আগামী তিন মাস সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আগামী তিন মাস কেয়ারফুল থাকেন। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবে।

খুঁজুন