বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফতুল্লায় কাভার্ড ভ্যান উল্টে নিহত এক, আহত চার

ফতুল্লায় কাভার্ড ভ্যান উল্টে নিহত এক, আহত চার

বুলবুল আহমেদ সোহেল : নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে অটোরিক্সা চালক সালাউদ্দিন নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছে চারজন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, শুক্রবার ভোরে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে যায়। এসময় কাভার্ড ভ্যানেরএকটি নিহত চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ও ফতুল্লার মুসলিম নগর এলাকার আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে।

বরিশাল থেকে আসা স্ত্রী, শশুর, শাশুড়ী ও শ্যালকে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় এসে হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ডভ্যানের নিচে অটোরিক্সাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত ও অটোরিক্সায় থাকা চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। জব্দ করা হয় কভার্ডভ্যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

খুঁজুন