বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলবাড়িতে ৯ কেজি গাঁজা সহ-২ মাদক কারবারি আটক

ফুলবাড়িতে ৯ কেজি গাঁজা সহ-২ মাদক কারবারি আটক

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী(কুড়িগ্রাম) :

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ পৃথক দুটি অভিযানে ০৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ-০২ মাদক কারবারি কে আটক করে।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম ১০ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে একই এলাকার মোঃ খোকন আলী (২২) নামের এক মাদক কারবারি কে ৫ কেজি গাঁজাসহ-হাতেনাতে আটক করে।



একই সময়ে অপরদিকে থানা পুলিশের মাদক উদ্ধার কারী আর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা বাজার হইতে ঠাকুরপাঠ গামী পাকা রাস্তার উপরে ব্যাটারি চালিত একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালিয়ে ০৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ নুর জামাল মিয়া (২৭) নামের এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। আটক ওই মাদক কারবারি রংপুর জেলার পীরগাছা থানার খামার নয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন