মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলবাড়িতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

ফুলবাড়িতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়িতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক হয়েছে।৬(জুন) মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম একরামুল হক (৪৩) তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের মৃত: আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশে কিছু অসাধু ব্যবসায়ী ধরলা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে সেই স্থান থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল হক।আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ ট্রাক্টেরের পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে গেলে ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন। এক পর্যায়ে জগ থেকে পিছলে বালু বোঝাই ট্রাক্টর তার উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই  গাড়ি চালক একরামুলের মৃত্যু হয়। 

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

খুঁজুন