বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলবাড়িতে বিপুল পরিমাণ মাদক সহ অ্যাম্বুলেন্স জব্দ

ফুলবাড়িতে বিপুল পরিমাণ মাদক সহ অ্যাম্বুলেন্স জব্দ

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ একটি এম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।

জানাযায,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম ০৬(নভেম্বর) শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের চন্দ্রখানা ব্রাক মোড়ে একটি অ্যাম্বুলেন্সের গতিবিধি সন্ধেহ হলে পুলিশ থামানোর সংকেত দেয় এসময় ড্রাইভার তোয়াক্কা না করে দ্রুত ফুলবাড়ী বাজারে দিকে গাড়ি টান দিলে পিছনে পিছনে পুলিশের গাড়িও ধাওয়া করে ধাওয়া খেয়ে উপজেলা গেটের কাছাকাছি এসে রাস্তার উপর গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এম্বুলেন্সটি তল্লাশি করে সিটের উপরে চাদর দিয়ে মোড়ানো লাশের মতো করে রাখা ১৮কেজি গাঁজা ও ২৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করে।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত এম্বুলেন্স চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

খুঁজুন