বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলবাড়িতে, জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ফুলবাড়িতে, জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সারাদেশের ন্যায় জেলহত্যা দিবস পালিত হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ০৩(নভেম্বর) শুক্রবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিকেল সাড়ে তিনটায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুস সামাদ এর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লাভলু, শিমুলবাড়ি  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মনজুরুল ইসলাম বকসি। 

খুঁজুন