মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলবাড়িতে,বিদেশী পিস্তল সহ-দুই যুবক গ্রেপ্তার

ফুলবাড়িতে,বিদেশী পিস্তল সহ-দুই যুবক গ্রেপ্তার

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে,একটি বিদেশী পিস্তল সহ-দুই যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানাযায়,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমানের নেতৃত্বে, থানা পুলিশের চৌকস অফিসার এসআই ইব্রাহিম খলিল সহ-সঙ্গীও ফোর্স ২৮(মার্চ) মঙ্গলবার রাত সারে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাঞ্জি মৌজার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পার্শ্বে একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ক্রয় বিক্রয়ের সময় পিস্তল সহ-দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,সোনাইকাঞ্জি গ্রামের মোঃ বিল্টু মিয়ার ছেলে মোঃ আল আমিন(২১) এবং কবির মামুদ গ্রামের মোঃ শাহিন আলমের ছেলে মোঃ সবুজ মিয়া (২০)

এব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জানান, ফুলবাড়ী থানা পুলিশ একটি বিদেশী পিস্তল সহ-দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং 

এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

খুঁজুন