মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ফুলগাজীতে ১৫ ট্রান্সফরমার চুরি

ফুলগাজীতে ১৫ ট্রান্সফরমার চুরি

ফেনীর ফুলগাজীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বসানো ইরিগেশন সেচ প্রকল্পের ১৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে জমিতে পানি দিতে না পেরে ফসল উৎপাদন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তবে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার বা চুরি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতাও দেখা যাচ্ছে না। পাউবো থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও, উদ্ধার হয়নি ট্রান্সফরমার।

পাউবোর চুরি হওয়া ১৫টি ট্রান্সফরমারের মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলার ৬টি, দৌলতপুরে ৩টি, গোসাইপুরে ৩টি, মুন্সীরহাটে ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা রয়েছে।

জেলা পাউবোর্ড সূত্রে জানা যায়, ফুলগাজীর সিলোনীয়া নদী থেকে পানি তুলে চাষাবাদের জন্য ইউনিয়নে ইরিগেশন সেচ প্রকল্প চালু করে পাউবো। অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়। প্রকল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পানি উত্তোলনের জন্য বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করে পাউবো। কিন্তু গত কয়েক মাস ধরে এ সব বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে। যেসব এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হচ্ছে, ওই এলাকায় নদী থেকে পানি তোলা যাচ্ছে না।

স্থানীয় কৃষকেরা জানান, একই এলাকায় পাউবোর ট্রান্সফরমারের পাশাপাশি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার থাকলেও সেগুলো কখনোই চুরি হয় না। কিন্তু পাউবোর বসানো ট্রান্সফরমারগুলো চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্থানীয় কিছু অসাধু চক্রের পাশাপাশি পাউবো ও বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।

ফুলগাজীর গোসাইপুর ইরিশেন সেচ প্রকল্পের পরিচালক মো. অহিদুন নবী জানান, ২০ এপ্রিল রাতে তার স্কিমের ৩টি ট্রান্সফরমার চুরি হয়। সকালে গিয়ে দেখি ট্রান্সফরমারের ভেতরের কয়েল ও তেলগুলো নিয়ে গেছে। পরে আমি বিষয়টি পাউবোকে জানাই।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম জানান, গত একমাসে শুধু তার ইউনিয়নে অন্তত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে করে কৃষকরা জমিতে পানি তুলতে না পারায় সেচ প্রকল্পের আওতাধীন বরো ফসলের মারাত্মক ব্যাঘাত হচ্ছে। সেচ প্রকল্পের স্কিমের আওতায় স্থাপিত ট্রান্সফরমার চুরির পর ক্ষতিগ্রস্ত কৃষকরা বিষয়টি জানাতে এসেছিলেন। আমি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

ফেনী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, ফুলগাজীতে ইরিগেশন সেচ প্রকল্পের আওতায় স্থাপিত ট্রান্সফরমার চুরির ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

খুঁজুন