বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ শাহজালালে স্বর্ণালংকারসহ ২জন আটক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত বরিশালে রোপা আমন ও আউশ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ
জাতীয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড.এমএ মজিদ। 

এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।

এ সময় নেতৃবৃন্দ উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ শেষে বিদ্যালয় আয়োজিত অভিভাবক সমাবেশে যোগ দেন জেলা বিএনপি নেতা কর্মীরা।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণের ব্যাপারে আগ্রহী করে তোলা ও সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

খুঁজুন