মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর গাঁজাসহ মাদক কারবারি শাজাহানকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

গাঁজাসহ মাদক কারবারি শাজাহানকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট: 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় আজ ২৩ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক পৌনে চারটায় ঘটিকার সময় লালমনিরহাট জেলার সদর থানাধীন পঞ্চগ্রাম ইউনিয়নের উমা পতি হরনারায়ন গ্রামস্থ এলাকা হতে ২.৭ গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবত লালমনিরহাট জেলাসহ বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারি এর মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসায়ী শাজাহান মিয়া (২৩), পিতা-আব্বাস আলী, সাং-আফজাল নগর, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে আটক করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে লালমনিরহাট জেলাসহ পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর  থানায় হস্তান্তর করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন, মাহমুদ বশির আহমেদ

স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) পক্ষে অধিনায়ক।

খুঁজুন