বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঘাতক ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেলো ৩ বন্ধুর

ঘাতক ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেলো ৩ বন্ধুর

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

মোটরসাইকেল যোগে নেহরি খেতে যাচ্ছিলেন ৩ জন বন্ধু। যাওয়ার পথে ঘাতক ট্রাকের ধাক্কায় ৩ জন বন্ধুর-ই মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাত সারে ৮টারদিকে বগুড়া টু নওগাঁ মহা-সড়কের কাহালু উপজেলার দরগাহাট নামক স্থানে।

নিহত ৩ বন্ধু হলেন, বগুড়া জেলার কাহালু  উপজেলার ছয়ঘরিয়া গ্রামের তরিকুল ইসলাম (২১), রাকিব হোসেন প্রামাণিক (১৮) এবং মিজানুর রহমান মিজান (১৯)। নিহত ৩ বন্ধু কাঠ মিস্ত্রি ছিলেন।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে

কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, তারা ৩ জন বন্ধু একটি মোটরসাইকেল যোগে কাজিপাড়া নামক স্থানে হোটেলে নেহরি খাবারের জন্য যাচ্ছিলেন। পথে দরগাহাট এলাকায় পৌছালে এসময় নওগাঁ অভিমুখি একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ট্রাকটি নিয়ে তার চালক পালিয়ে যায়। অপরদিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে দূর্ঘটনাস্থলেই ৩ বন্ধুর মধ্যে তরিকুল ও রাকিব এর মৃত্যু হয় এবং অপর বন্ধু মিজান কে উদ্ধার পূর্বক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৯ টারদিকে মিজান এর মৃত্যু হয়। সংবাদ সংগ্রহকালে আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা l

খুঁজুন