মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘরের ভেতর থেকে  একই শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রাম। 

খবর পেয়ে শনিবার ১০ জুন দুপুরে আক্কেলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন।

স্থানিয় সুত্র জানান, গ্রামের মেয়ে পারুল আক্তার তার পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে এ গ্রামে এসে বাবার বাড়িতে একা বসবাস করাকালিন একই গ্রামের বিবাহীত যুবক সোহেল রানা এর সাথে সম্পর্ক তৈরী হয়। সেই সম্পর্ক থেকে পারুল আক্তার ও সোহেল রানা আনুমানিক ৪-৫ মাস পূর্বে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন যা পরবর্তীতে গ্রামের লোকজনের মাঝে প্রকাশ পায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও পারুল আক্তার তার পিতার বাড়িতে বসবাস করতেন এবং স্বামী সোহেল রানা একই গ্রাম হওয়ায় নিজ বাড়িতে প্রথম স্ত্রীর সাথে ও মাঝে মাঝে ২য়' স্ত্রী পারুল আক্তার এর সাথে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন শনিবার দুপুরের পূর্ব মহূর্তে গ্রামের জৈনক গৃহবধূ আয়েশা সিদ্দিকা দুধ দিতে পারুল আক্তারের বাড়িতে গিয়ে কোন সারা-সব্দ না পেয়ে ডাকতে ডাকতে ঘরের দরজায় গিয়ে দু'জনকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে এসময় স্থানিয় লোকজন ঘটনাস্থলে জড়ো হোন। পরে ঘটনাটি থানা পুলিশ কে জানালে আক্কেলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি উদ্ধার করেন।

একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এর  সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, ঘরের ভেতর একই শাড়িতে স্বামী-স্ত্রীর গলায়  ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রী দু' জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানিয়দের বরাত দিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা হচ্ছে, পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে তারা স্বামী-স্ত্রী আত্নহত্যা করে থাকতে পারেন। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলেও জানান তিনি।

খুঁজুন