বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ আহত ৩

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ আহত ৩

গজারিয়া প্রতিনিধি :

মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়নের শান্তিনগরের নুরে মদিনা বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর দু তলা ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

 শুক্রবার দুপুর ১ টায় খুকি আক্তার (৪০) ছাদ থেকে কাপড় আনতে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। 

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা।

 ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের একজন মোঃ সাইদুর রহমান জানান, নিহত খুকি আক্তার বৃষ্টির সময় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

 মৃত্যুর পূর্বে তার আর্তচিৎকারে নিহতের ছেলে মোঃ হোসাইন( ১৬)মেয়ে শাহিনা আক্তার (২২) ও নাতি নুসরাত (২) তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে তারা ৩ জন গুরুতর আহত হন। 

তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। পরে লাশের সুরতহাল করে নিহতের লাশ দাফনের জন্যে দেশের বাড়ি মেঘনা থানার সোনাকান্দায় পাঠানো হয়েছে জানিয়েছেন বিট পুলিশিং অফিসার এস আই সিকান্দর আলী। বিদ্যুৎ স্পষ্টের মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে  পুরো এলাকায় শোকের মাতম বইছে।

খুঁজুন