মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর গজারিয়ায় বিদ্যুৎ এর টাওয়ার নির্মাণ বন্ধে মানববন্ধন

গজারিয়ায় বিদ্যুৎ এর টাওয়ার নির্মাণ বন্ধে মানববন্ধন

গজারিয়া প্রতিনিধি:

২৫ শে মার্চ সোমবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়নের মীরের গাঁও গ্রামে বেলা ৪ ঘটিকার সময় কয়েকশত নারী পুরুষের উপস্থিতিতে অপরিকল্পিত বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধের প্রতিবাদে সভা ও মানববন্ধন করা হয়।

উক্ত প্রতিবাদ সভায় মানববন্ধনের আয়োজককারীরা জানান আমাদের গ্রামের উপর দিয়ে অপরিকল্পিতভাবে মানা-বে ওয়াটার পার্কের জন্য প্রস্তাবিত বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ জন্য ৩ ফসলী জমির উপর টাওয়ার নির্মাণের প্রস্তাবনা গ্রহণ করে বিদ্যুৎ বিভাগ।

আমাদের এই জমিই শেষ সম্বল টাওয়ার নির্মাণ হলে আমাদের কৃষিকাজার করার মত কোন জমি  থাকবে না।

ভাটের চর হতে মীরের গাওয়ের প্রায় তিন কিলোমিটার এলাকার উপর দিয়ে লাইনটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইতিপূর্বে আমাদের গ্রামের উপর দিয়ে মেঘনা গ্রুপের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। যার ফলে আমাদের কৃষি জমি ও এলাকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকার উপর দিয়ে আরও একটি লাইন নির্মাণ করলে কৃষি জমি সহ বাড়িঘর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রামবাসীরা আরও জানান এই লাইন বন্ধের বিষয়ে আমরা স্থানীয় কয়েক শত কৃষকের গণস্বাক্ষর দিয়ে সম্মানিত জেলা প্রশাসকের নিকট বিদ্যুৎ লাইন নির্মাণ বন্ধের আবেদন জানাই।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিম, মহিলা ইউপি সদস্য স্বপ্না আক্তার, নাজমুল হাসান, হাজী জাহাঙ্গীর নক্তি, মামুন নক্তি, আখতার হোসেন, হাজী নাসির উদ্দিন, ইসমাইল প্রধান, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, সাদ্দাম হোসেন, আবুল মাস্টার, আব্দুল গাফফার ,দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান ,নজরুল ইসলাম, নুরুল আমিন, হান্নান ফরাজী সহ ব্যক্তিবর্গ।

খুঁজুন