বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর গোপালগঞ্জ হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো: মাসুদ রানা, গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতাকে মামলায় ফাঁসাতে টাকার বিনিময়ে তার প্রতিপক্ষকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠেছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে।

আজ বৃহষ্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাউস আলী শেখ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ অক্টোবর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ ওই গ্রামের কবির ফকির ও সাইফুল ফকির একটি মারামারির কল্পকাহিনী সাঁজান। ওই ঘটনার পর ওই দিনই তারেক ফকির হাসপাতালের কতিপয় অসাধু কর্মচারীদের যোগসাজসে নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের ডাঃ ফারুক আহমেদকে টাকার বিনিময়ে ম্যানেজ করে ভুয়া সার্টিফিকেট নিয়ে গোপালগঞ্জের আমলী আদালতে তিনি সহ ৯-জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ভিকটীমের এক্সরে, সিটিস্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা না করেই এ মেডিকেল সার্টিফিকেট প্রদান করেন। এতে তিনি এবং তার এলাকার নিরীহ লোকজন একটি ভিত্তিহীন ও বানোয়াট মামলায় আসামী হয়েছেন। 

সংবাদ সম্মেলনে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বাতিল সহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। এ বিষয়ে ডাঃ ফারুক আহমেদকে মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি।

খুঁজুন