মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর গরমে আবারও বেঁকে গেল রেললাইন

গরমে আবারও বেঁকে গেল রেললাইন

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইন বেঁকে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব পর্যন্ত একটি রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী জানান, আজ সকাল সাড়ে দশটায় তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকার রেললাইনটি বেঁকে যায়। এতে এ লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়। ওয়াগনগুলো উদ্ধারের পর শুক্রবার সন্ধ্যায়, ঢাকাগামী লাইনটি মেরামতের পর এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। 

খুঁজুন