শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় গ্যাস থাকবেনা টানা সাত দিন

গ্যাস থাকবেনা টানা সাত দিন

বুলবুল আহমেদ সোহেল ঃ

সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকার কিছু অংশ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় এবং মুন্সীগঞ্জে  টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘ্ন বা বন্ধ থাকতে পারে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শনিবার এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।

রোববার (৬ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে।

তিতাসের বার্তায় বলা হয়, ‘জিটিসিএল কর্তৃক আগামী ০৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।’

নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের ডিজিএম মামুনুর রশীদ জানান, ‘জিটিসিএলের সঞ্চালন লাইন পরিষ্কার করা হবে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে।

খুঁজুন