শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় হেমন্তের প্রাণ নবান্ন উৎসব আজ

হেমন্তের প্রাণ নবান্ন উৎসব আজ

শুরু হয়েছে নতুন ফসল ঘরে তোলার মাস অগ্রহায়ণ। হেমন্তের প্রাণ নবান্ন উৎসবে, এবারো নানা আয়োজন শিল্পকলা একাডেমিতে। গান, নাচ আর কবিতায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার নতুন ফসল ঘরে তোলার সংস্কৃতি।

এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই শ্লোগানে, সকাল সাড়ে ৭টায় শুরু হয় উৎসব। বাঁশির সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য আর শিকড় সন্ধানে কৃষকের ধানকাটা ও ফসল ঘরে তোলার এই উৎসব প্রতি বছর উদযাপন করে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। অনুষ্ঠানে নবান্ন কথন ছাড়াও থাকছে দলীয় নৃত্য, আবৃত্তি, সম্মেলক গান, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, আদিবাসী গান এবং নজরুল সঙ্গীতের পরিবেশনা। এছাড়াও রয়েছে নতুন ধানের খই, মুড়ি-মুড়কি ও পিঠা-পুলির আয়োজন।

খুঁজুন