মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন
দেশের খবর হিন্দু ধর্ম আইন বাস্তবায়ন না করার দাবিতে মানববন্ধন

হিন্দু ধর্ম আইন বাস্তবায়ন না করার দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম জি এম মিঠন :

হিন্দু ধর্ম আইন পরিবর্তন চেষ্টার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৬ মে সকাল ১০টার দিকে নওগাঁ শহরের সেবাশ্রম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। 

হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাডঃ সোমেন্দ্র নাথ কুন্ডু'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুবীর দাস, সাংগঠনিক সম্পাদক নিরব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় বলেন, হিন্দু সম্প্রদায় পারিবারিক ভাবে হাজার হাজার বছর ধরে সৌহার্দ্য ও শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সৌহার্দ্য ও শান্তি বিনষ্ট করার লক্ষ্যে একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভাই-বোন, ননদ-বৌদিসহ সকলের মধ্যে হানাহানি, খুনাখুনি, নির্যাতনসহ বিভেদ সৃষ্টি করে হিন্দুদের সম্পত্তি দখল ও দেশে হিন্দু শূন্য করার একটা প্রচেষ্টার জন্যই হিন্দু ধর্ম আইন পরিবর্তন চেষ্টা আইন বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। এই আইন বাস্তবায়ন না করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে ।

খুঁজুন